চট্টগ্রামে ট্রাফিক সপ্তাহে জরিমানা পঁয়ত্রিশ লক্ষ টাকা
সিটি নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ চলমান “ট্রাফিক সপ্তাহ-২০১৮” যথাযথ নিয়মে সফলতার সাথে সমাপ্ত করেছে জানান পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে । সড়কে ১০ দিন ব্যাপি ট্রাফিক সপ্তাহ জুড়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ যথাযথ কাগজপত্র না থাকার কারনে মোট ১১,৭১২ টি মোটরযান সংক্রান্ত মামলা দিয়েছে। গাড়ি আটক করা হয়েছে ৯৪৫ টি। মামলা গুলোতে জরিমানা করা হয়েছে পঁয়ত্রিশ লক্ষ তেত্রিশ হাজার একশত টাকা (৩৫,৩৩,১০০/-)।
