বাশঁখালীতে ভাইকে বাচাঁতে গিয়ে বোনের মৃত্যু পানিতে ডুবে

0

বাঁশখালী প্রতিনিধি : বাশঁখালীর খানখানাবাদের রায়ছটা গ্রামে পানিতে পড়া মামাত ভাই নাদিমকে বাচাঁতে গিয়ে পানিতে ডুবে মরতে হলো ২০নং পুর্ব রায়ছটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর আয়শা বেগম(১২)কে ।

স্থানীয় মো: বোরহান জানায় দুপুর ১২টার দিকে খানখানাবাদের রায়ছটা গ্রামের মো: নেজামের পুত্র মো: নাদিম(৮) বাড়ির পুকুরে ডুবে যাচ্ছে দেখে তাকে বাচাঁতে পানিতে নেমে পড়ে আবুল বশর ও আমেনা বেগমের কন্যা ২০নং পুর্ব রায়ছটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর আয়শা বেগম ।

পানি থেকে নাদিমকে তোলা সম্ভব হলে পানিতে ডুবে মারা যায় আয়শা । আবুল বশর এর ১ ছেলে ৩ মেয়ের মধ্যে আয়শা দ্বিতীয় ও মেধাবী ছিল বলে স্কুল শিক্ষকেরা জানান । মৃত্যুবরন কারী আয়শা ছিল পানিতে পড়া নাদিমের ফুফুতো বোন । সন্ধ্যায় নামাজে জানায়া শেষে আয়শাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানা গেছে ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.