নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পু্লিশ কমিশনার পদে রদবদল হয়েছে।
আজ বুধবার (২৯ আগস্ট) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান এ বদলির আদেশ দেন।
সিএমপির উত্তর জোনের উপ-পু্লিশ কমিশনার পদে দায়িত্ব দেওয়া হয়েছে বিজয় বসাককে, উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার মো. আবদুল ওয়ারীশকে দায়িত্ব দেওয়া হয়েছে সিটি এসবি’র উপ-পুলিশ কমিশনার পদে এবং সিটি এসবি’র উপ-পুলিশ কমিশনার মো. মোখলেছুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে সরবরাহ ও পরিবহনের উপ-পুলিশ কমিশনার পদে।
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, উপ-পুলিশ কমিশনারের উত্তর জোন, সিটি এসবি এবং সরবরাহ ও পরিবহন পদে পরিবর্তন এসেছে। নিয়মিত পদায়নের অংশ হিসেবে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।
