জাহাঙ্গীর উদ্দিন মাহমুদঃ ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার মেয়র এস. এম সিরাজুদ্দৌলা বিএনপি ছেড়ে আওয়ামীলীগে। বিগত দিনে তিনি আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগ দেন। এবার সর্বশেষ ডিগবাজী নাকি আবারও ডিগবাজি দেবেন মেয়র তা সময বলে দেবে। তবে মেয়রের ডিগবাজিতে বিএনপির তৃণমূল ক্ষেপেছে। এরা এলাকায় মিছিল-সমাবেশ করছে। মেয়রের কুশ পুত্তলিকা দাহ করেছে। নাজিরহাটের মাইজ্জ্যা ও লাইল্ল্যা দুই বন্ধু এ নিয়ে গত সপ্তাহে তর্ক করছিল-“ অডা লাইল্ল্যা ভালা অই যা’গই। ডিগবাজি আর ন’দিস, মাইনসে মাল ফটিক কই’ব”।
এ বিভাগের আরও খবর
