চন্দনাইশে‘ওয়াকিং ফর বরকল’কর্মসূচি শুক্রবার

0

গোলাম সরওয়ার,সিটি নিউজ : দক্ষ সচেতন তরুণ সমাজ ও হেলদি বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘চট্টগ্রাম রিসার্চ ইনিশিয়েটিভ(সিআরআই)’ ও ‘হেলদি বাংলাদেশ’ উদ্যোগে বাংলাদেশের ১১ টি জেলায় অনুষ্ঠিত কর্মসূচির আলোকে এবার অনুষ্ঠিত হবে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে ‘ওয়াকিং ফর বরকল’(Walking for Barkal ) কর্মসূচি।

তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ,পিপিআরসি এর চেয়ারম্যান, চট্টগ্রাম রিসার্চ ইনিশিয়েটিভ (সিআরআই)- চট্টগ্রাম এর প্রধান সমন্বয়ক ড.হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে নিজ গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার বরকল গ্রামে ৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ টায় ‌‌‘হেলদি বাংলাদেশ’ ও সিআরআই উদ্যোগে এবং আমরা কমিউনিটি হাসপাতালসহ ও স্বপ্নবিলাস বিদ্যানিকেতন এর স্থানীয় সহযোগিতায় ‘ওয়াকিং ফর বরকল’(Walking for Barkal )শীর্ষক নামে একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে।অনুষ্ঠান শেষে সার্বিক কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করবেন।

আজ বুধবার ৫ সেপ্টেম্বর বিকাল ৫ টায় চট্টগ্রাম নগরীর নিজ বাসভবনে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় তিনি এসব বলেন। সভায় ‘ওয়ার্কিং ফর বরকল’ কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

ড.হোসেন জিল্লুর রহমান সিটি নিউজকে বলেন,‘দক্ষ মানবসম্পদ ও আদর্শিক সমাজ গঠনে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচি পালন করতে হবে। দোষারোপের সংস্কৃতির পথ পরিহার করে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের মন-মানসিকতার মধ্যে পরিবর্তন এনে সবকিছুর মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে।নিজ নিজ অবস্থান থেকে পরিবর্তনের জন্য কাজ করে যেতে হবে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.