বাঁশখালী প্রতিনিধি:: বাশঁখালীর পুকুরিয়ায় হাতির হামলায় এক মহিলার মৃত্যু এবং দু,জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া হাতির হামলায় বেশ কিছু বাড়ি ঘর তছনছ হয়েছে বলে খবর পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত ও আহতদের আর্থিক সহযোগিতা প্রদান করেন ।
জানা যায় বুধবার রাতে পুকুরিয়ার রাজামড়া ও নতুন পাড়া এলাকায় হাতি বিভিন্ন স্থানে নানা ভাবে বাড়িঘর ওগাছপালা ক্ষতিসাধন করেন। রাত সাড়ে নয়টার দিকে নতুন পাড়া এলাকায় হাতির হামলার শিকার হয়ে আহত হয় আবদুল কুদ্দুস এর পুত্র মো: শোয়েব (৪০) সে বর্তমানে চমেকে চিকিৎসাধীন ।
রাত সাড়ে তিনটার দিকে রাজামুড়া এলাকার মরিয়ম খাতুন (৬২) এর বাড়ির চার পাশের গাছ পালা ভাঙ্গার সময় সে পাকা বাড়ির দরজা খুলে দেখতে চাইলে হাতির সামনে পড়ে। হাতির হামলায় মুখে ওহাড়–তে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হলে রাতেই তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করলে বাড়ি নিয়ে আসা হয় ।
এ সময় তার এক নাতি ও আহত হয় বলে জানান স্থানীয়রা । অপরদিকে পুকুরিয়া মধ্যম পাড়ার বাসিন্দা মৃদুল কান্তি চৌধরী জানান রাতে হাতি এসে তার দরজা ভেঙ্গে বাড়িতে রক্ষিত সব ধান চাউল নষ্ট করে । এসময় চিত্ত রঞ্জন চৌধুরীর বাড়িতে হামলা চালায় । পরে পুকুরিয়া পশ্চিম পাড়ার শ্রীনাথ কান্তি দে,সুখেন্দ দে, ও শ্রীহরি দে এর বাড়ির মালামাল নষ্ট করে । হাতির হামলায় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন । তিনি নিহত মরিয়ম খাতুন এর পরিবারকে ২০ হাজার টাকা এবং আহত মো: শোয়েব এর কে ৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন । এ সময় পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: আহসাব উদ্দিন , কালীপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রইস উদ্দিন,বাশঁখালী থানা পুলিশের এস আই বিমল কুমার দাশ,ইউপি ফরিদ আহমদ সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: আহসাব উদ্দিন ও আহতকে সার্বিকসহযোগিতা প্রদান করে বলে জানান ।কালীপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রইস উদ্দিন জানান প্রতিনিয়ত হাতি নানা জায়গায় হানা ও ক্ষয়ক্ষতি করছে । তবে তিনি এ পর্যন্ত ৪৫টি ক্ষতির আবেদন সংশিষ্টদের স্থানান্তর করেছে । পুকুরিয়ার ৬ নং ওয়ার্ড়ের ইউপি সদস্য ফরিদ আহমদ বলেন এ কয়দিনে আমার এলাকায় ২২টি বাড়িঘর হাতির হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে ।উল্লেখ্য বিগত মাস দেড়েক থেকে পুকুরিয়া ও সাধনপুর এলাকায় হাতির হামলার শিকার হচ্ছে কোথাও না কোথাও ।
