চট্টগ্রাম আসকার দীঘিরপাড় অগ্নিকাণ্ডের তদন্ত করছে পুলিশ

0

সিটি নিউজ ডেস্ক :: চট্টগ্রাম নগরীর আসকার দীঘিরপাড় বস্তিতে আগুনে দগ্ধ হয়ে একজন মারা গেছেন। আগুনে পুড়ে গেছে লোকনাথ মন্দিরসহ ১৫টি বসতঘর ও বেশ কয়েকটি দোকান। তদন্ত করে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। লোকনাথ মন্দির সংলগ্ন বসতঘর থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নেভাতে বেশ বেগ পেতে হয়। প্রথমে এলাকাবাসী তা নেভানোর চেষ্টা করে। পরে পায়ার সার্ভিসের চারটি ইউনিটের গাড়ি আগুন নিয়ন্ত্রণের কাজ করে। একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিন বলেন, ‘কোনো ব্যক্তি আটকে আছে, এ ধরণের তথ্য আমাদের কাছে নেই। তারপরও আমরা খুঁজে দেখবো।’

পুলিশ জানিয়েছে কীভঅবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় মন্দিরের হিসাব রক্ষক অরুণ চক্রবর্তীর মৃত্যু হয়েছে।

লোকনাথ মন্দির সংলগ্ন ১০-১৫ টি ঘরে শতাধিক মানুষ বসবাস করতেন।  

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.