পটিয়ায় স্কুল ছাত্রীর জবাই করা লাশ উদ্ধার

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি:: চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের পাশে এক স্কুল ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রীর পাশে এক যুবককেও রক্তক্তবস্থায় উদ্ধার করা হয়। নিহত ছাত্রীটির লাশের পাশ থেকে এক যুবককে রক্তাক্তবস্থায় উদ্ধার করে চমেকে হাসপাতালে প্রেরন করেছে। ঘটনাটি গতকাল শনিবার দুপুর তিনটায় ঘটে। পটিয়া উপজেলার দক্ষিনভূর্ষি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড় এলাকায় বেলতল নামক স্থান থেকে পুলিশ মুমূর্ষবস্থায় যুবককে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। নিহত স্কুল ছাত্রীর নাম রিমা আক্তার (১৩)। সে উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের অষ্ঠম শ্রেনীর ছাত্রী এবং হাইদগাঁও ইউনিয়নের মঞ্জুরুল আলমের মেয়ে। মুমুর্ষ যুবকটির নাম মাসুদ (১৭)। সে এলাকায় রাজমিস্ত্রী কাজ করতো। তার বাড়ি পটিয়া পৌর সদরের ৯ নং ওয়ার্ডের আমিরভান্ডারের পুরাতন বাড়ি এলাকায়। ঘটনাস্থলে পটিয়া থানার ওসি পরিদর্শনে গিয়ে আহত যুবককে মেডিকেলে প্রেরন করেন।
চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের পাশে পটিয়া উপজেলার দক্ষিনভূর্ষি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড় এলাকায় বেলতল নামক স্থানে নিহত স্কুল ছাত্রীর গায়ের উপর যুবকটি মুমূর্ষবস্থায় পরে রয়েছে। যুবকটি নড়চড়া করলেও মেয়েটির নিথর দেহ মাঠিতে পরে থাকতে দেখা যায়। নিহত স্কুল ছাত্রীটির পরনেছিল স্কুল ইউনিফর্ম । মেয়েটির গলার ডান পাশে জবাই করার স্থান থেকে রক্তক্ষরন হচ্ছিল। মেয়েটির মুখে পাচঁ-ছয়টি চুরিকাঘাতের চিহ্ন রয়েছে। যুবকটির গলাও চুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছেলেটির হাতটি রক্তাক্তবস্থায় দেখা গেছে। ঘটনার পর পর স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেঁচে থাকা রক্তক্ষরনবস্থায় যুকটিকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরন করেন।
দক্ষিনভূর্ষি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জায়েদুল হক জানান, ‘স্কুল ছাত্রী ও যুবককে বিলের উপর পরে থাকাবস্থায় দেখে পুলিশকে খবর দেয়া হয়। তার ধারনা যুবকটি
মেয়েটিকে জবাই করে হত্যার পর নিজেই গলায় চুরি দিয়ে আত্বহত্যার চেষ্ঠা করেছে।’
পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, ‘প্রাথমিকভাবে এ ঘটনা আত্বহত্যা হিসেবে ধারনা করা হচ্ছে। বেঁেচ থাকা যুবকটিকে মুমূর্ষবস্থায় উদ্ধার করে মেডিকেলে প্রেরন করা হয়েছে। ঘটনাস্থলটি রেলওয়ে পুলিশের আওতায় হওয়ায় জিআরপি থানা পুলিশ তদন্ত করে দেখবেন।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.