আসকারদিঘীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেবে চসিক

0

নিজস্ব প্রতিবেদক:: আসকারদিঘীর পাড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত লোকনাথ ধাম সংস্কার সহ ১৩টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ।

শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন এই ঘোষণা দেন। মেয়র ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ক্ষতিগ্রস্তরা মেয়রকে পেয়ে দুর্ঘটনার ক্ষয়ক্ষতি বর্ণনা করেন।

মেয়র এসময় অগ্নিদুর্গতদের মাঝে থালা বাসনসহ গৃহস্থালি পণ্য বিতরণ করেন। সিটি মেয়র অগ্নিদুর্গতদের উদ্দেশ্যে বলেন, আসকারদিঘীর পাড়ে অগ্নিকান্ডের ঘটনার ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১টি করে গৃহ নির্মাণ করে দেয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত লোকনাথ মন্দিরটিও নির্মাণ করা হবে। দুর্গত পরিবারগুলো এখন যেহেতু খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করছে সেক্ষেত্রে মানবিক দিক বিবেচনায় রেখে আগামীকাল রবিবার থেকে গৃহ নির্মাণের কাজ শুরু করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

এ ব্যাপারে সিটি মেয়র চসিক প্রকৌশলীদেরকে নির্দেশ দিয়েছেন। পরিদর্শনের সময় মেয়র ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।এছাড়া জামালখাল ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন ক্ষতিগ্রস্তদেরকে ১৫ দিনের খাওয়ার ব্যবস্থা এবং প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদানের ঘোষনা দেন।

এসময় নগর আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে চন্দন ধর,মসিউর রহমান,মানস রক্ষিত,দেবাশীষ গুহ বুলবুল,অমল মিত্র,টিংকু বড়–য়া,চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, গিয়াস উদ্দিন ,মোরশেদ আকতার, সাবের আহমদ, লুৎফুন্নেসা দোভাষ বেবী, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম বাবুল,সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, সমাজসেবক হাজী শাহাবুদ্দিন,জাহাঙ্গীর আলম,বাবুল দেব রায়,সৈয়দুল আলম,মিথুন বড়–য়া,মো. নাসির,রঞ্জন রশ্মি বড়–য়া,মৃদুল দাশ,চিত্ত সরকার,,কাঞ্চন চৌধুরী,অলকেশ দাশ, ইকবাল আহমেদ,হাবিব খান,নুরুল আনোয়ার রিপন,মনির হোসেন,শফি,মোর্শেদ কুতুবী,পংকজ দে, শিমুল গুপ্ত,রাজিন রাহুল উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.