বোধন আবৃত্তি স্কুলের ৪৯তম আবর্তনের সমাবর্তন ১২ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক :: আগামী ১২ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যে ছয়টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম’র ঊনপঞ্চাশতম আবর্তনের সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে ছয়মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী পরবর্তী উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করা হবে।
এছাড়া শিক্ষার্থীরা একক ও দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করবেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট’র সাধারণ সম্পাদক ও বরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ এবং সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক ও নাট্যজন সাইফুল আলম বাবু। উক্ত সমাবর্তন অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত।
