সাংসদ ওয়াসিকার পক্ষে মসজিদ-মন্দিরে সোলার বিতরণ

0

সিটি নিউজ ডেস্ক :: জাতীয় সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান এর পক্ষে নগরির জামাল খান ওয়ার্ডের বিভিন্ন মসজিদ মন্দিরে সোলার প্ল্যান্ট প্রদান করা হয়েছে। ২১ নং জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হাশেম বাবুল ও সাধারণ সম্পাদক মোরশেদুল আলম অতিথি হিসেবে এই সোলার প্ল্যান্ট প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু চিত্র রঞ্জন দাশ, সহসভাপতি ও ৩নং ইউনিট জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মিথুন বড়ুয়া, ৩নং ইউনিট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দেব রায়,  ৩নং ইউনিট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন রশ্মি বড়ুয়া, ২১ নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিন দাশ রাহুল, যুবলীগ নেতা হায়দার, ছাত্রলীগ নেতা বিকাশ দাশ প্রমুখ।

সোলার বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়ন ধারাকে চলমান রাখতে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে। সেইজন্য সকল ভেদাভেদ ভুলে আওয়ামীলীগসহ তার অঙ্গ সংগঠনের প্রত্যকটি নেতাকর্মীকে এখন থেকে নৌকার জন্য মাঠে ময়দানে ভোট চাইতে হবে।

২১ নং জামালখান ওয়ার্ডের চেরাগী পাহাড় মোড়ে অবস্থিত বৌদ্ধ মন্দির, ঝাউতলা শ্রী শ্রী রাধাকৃষ্ণ শাল মন্দির, আসকার দিঘীর পাড় দোস্ত কলোনী জামে মসজিদ, ধোপাপাড়া শ্রী শ্রী গোপাল মন্দির, কালিবাড়ি মন্দির কমিটির নেতৃবৃন্দের কাছে এই সোলার প্ল্যান্ট প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.