উখিয়া-টেকনাফের স্থানীয় জনগণ মানবতার নজির স্থাপন করেছে

0

শহিদুল ইসলাম, উখিয়া,ককসবাজার : উখিয়া উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ কতৃক আয়োজিত স্থানীয় জনগোষ্ঠীর মাঝে চুলা সহ এলপিজি গ্যাস সিলিন্ডার বিতরণ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ আবুল কালাম এনডিসি বলেছেন,রোহিঙ্গাদের জায়গা দিয়ে উখিয়া-টেকনাফের স্থানীয় জনগণ মানবতার অনন্য নজির স্থাপন করেছে।

তাই স্থানীয় জনগনের জন্য সরকার ও এনজিও গুলোর পক্ষ থেকে সব রকমের সহায়তা দেওয়া হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্থানীয় জনগনের প্রতি খুবই আন্তরিক। তিনি স্থানীয়দের সমস্যা সম্পর্কে অবগত আছেন। তাই স্থানীয়দের সহায়তায় বেশকিছু প্রকল্প হাতে নিয়েছে সরকার। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার সকাল ১০ টায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া আলিমুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী,কারিতাসের চট্রগ্রামের অঞ্চলিক প্রধান জেমস্ গোমেজ,উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন সহ কারিতাসের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।

কারিতাসের কক্সবাজারস্থ আঞ্চলিক প্রধান মাজহারুল ইসলাম জানান,তারা রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগনের জন্য কাজ করে যাচ্ছে। মংগলবার রাজাপালং ইউনিয়নের ৬৫০ পরিবারের মধ্যে চুলাসহ এলপিজি গ্যাস সিলিন্ডার বিতরণ উদ্বোধন করা ছাড়াও উপজেলার রাজাপালং,রত্নাপালং ও হলদিয়া পালং ইউনিয়নে ৫০ টি সোলার ষ্ট্রীট লাইট স্থাপন করবে। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২১৬২ পরিবারের মাঝে খাদ্য বিরতণ ও পালংখালী ইউনিয়নে তারা ৫,শ পরিবারের মাঝে চুলাসহ এলপিজি গ্যাস সিলিন্ডার বিতরণ করে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.