সিটি নিউজ,চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে চকবাজার থানা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।
এতে উপস্থিত ছিলেন চকবাজার থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন দাশ (ইপ্তি), সহ-সভাপতি রাজু মজুমদার, সহ-সভাপতি রুমন ভট্টাচার্য, লিটন দাশ (ইমন), রিমন চৌধুরী, হরিধন দাশ সাগর, সাধারণ সম্পাদক প্রকৌশলী বিপ্লব দাশ (বাপ্পী), যুগ্ম সাধারণ সম্পাদক জয় সেনগুপ্ত প্রমুখ।
পরিষদ নেতৃবৃন্দ সাক্ষাতে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে মেয়রের সহযোগিতা কামনা করে
চকবাজার থানার পূজাম-পগুলো পরিদর্শনের আমন্ত্রন জানান। মেয়র নেতৃবৃন্দকে পূজায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরে মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চকবাজার থানা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
