মঙ্গলবার ফুলকি’তে রোবোটিক শিক্ষার কর্মশালার সমাপনী
সিটি নিউজ,চট্টগ্রাম : ছাত্র-ছাত্রীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি রোবেটিক শিক্ষার প্রচার ও বিকাশের লক্ষ্যে সিটিজি আইটি সার্ভিসেস লিমিটেড আয়োজিত ৫ দিনব্যাপী কর্মশালার মঙ্গলবার ৯ অক্টোবর সমাপনী দিন।
এনায়েত বাজার বৌদ্ধ মন্দির সড়কের ‘ফুলকি’ মিলনায়তনে অনুষ্ঠেয় কর্মসূচি শুরু হবে বিকেল ৪টায়। সমাপনী দিনে থাকছে আলোচনা সভা, সনদপত্র বিতরণ, অভিজ্ঞতা বিনিময়।
সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, ফুলকি’র অধ্যক্ষ শীলা মোমেন। উল্লেখ্য, গত ৫ অক্টোবর থেকে এ কর্মশালা শুরু হয়। বিজ্ঞপ্তি
