সিটি নিউজ ডেস্ক : নবী প্রেমই হল ঈমানের মূল। নবী প্রেম ছাড়া কোন আমল মওলার দরবারে গ্রহণযোগ্য হবেনা। ঈমানদারের ঈমানের পরিপূর্ণতার জন্য নবী প্রেম পূর্বশর্ত। এই জন্য যে যতবেশী রাসুল (দ.) কে ভালবেসেছেন সে তত বেশী দামী হয়েছে। হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (র.) গাউসিয়া কমিটি প্রতিষ্ঠার মাধ্যমে ত্বরিকত, ইসলাম প্রচার প্রসারে যে আলোড়ন সৃষ্টি করেছেন তাকে যথার্থ রূপ দেওয়ার জন্য গাউসিয়া তারবিয়াতি নেসাবের ভিত্তিতে দাওয়াতে খায়র কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই কর্মসূচি মহান আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশিত পন্থায় কার্যকর করতে হবে। যা রাসুল (দ.),সাহাবায়ে ক্বেরাম, আউলিয়া ক্বেরামগণ করে আসছেন। দাওয়াতে খায়র হজরাতে ক্বেরামের প্রদত্ত একটি নেয়ামত।
এর মাধ্যমে নিজেদেরকে প্রকৃত তাক্ওয়াবান মুসলমান হিসেবে গড়ে তোলা সম্ভব। গত রবিবার ১৪ অক্টোবর বিকাল ৩ ঘটিকা হতে পটিয়া শাহ্চাঁন্দ আউলিয়া আলিয়া মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার ব্যবস্থাপনায় দা’ওয়াতে খায়ের কনভেনশন আওলাদে রাসুল (দ.), রাহ্নামায়ে শরীয়ত ও ত্বরিকত, পীরে বাঙ্গাল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.) সভাপতিত্বের বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।
এতে প্রধান অতিথি ছিলেন আওলাদে রাসুল (দ.), সাহেবজাদা আল্লামা হাফেজক্বারী সৈয়্যদ মুহাম্মদ আহমদ শাহ (মা.জি.আ.)। বিশেষ অতিথি ছিলেন শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, মুহাম্মদ গিয়াস উদ্দিন সাকের, গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল হামিদ, আলহাজ্ব মুহাম্মদ আনোয়ারুল হক, সিনিয়র যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, যুগ্ম মহাসচিব মাহবুবুল হক খান, সাংগঠনিক সম্পাদক মাহাবুব এলাহী সিকদার, পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আব্দুল ওয়াজেদ, গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব কমর উদ্দিন সবুর, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুল মনছুর, গাউসিয়া কমিটি মদিনা মনোয়ারা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম, আলহাজ্ব সেলিম নবী, হাজী মনির আহমদ, অধ্যক্ষ মাওলানা মোক্তার আহমদ, মাওলানা নুরুল কবির, আবু মোমেন, মাওলানা নুরুল আবছার কাদেরী, মাওলানা আবু যাহরা মুহাম্মদ মোজাম্মেল হক, অধ্যাপক মাওলানা জালাল উদ্দিন আল আজহারী, মাওলানা ফেরদৌস আলম আলকাদেরী প্রমুখ। শেষে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
