চট্টগ্রাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় জামিন বাতিল করে রোববার (২১ অক্টোবর) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত এই আদেশ দিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী মফিজুল হক ভূঁইয়া জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমীর খসরুর ছয় সপ্তাহের জামিন গত ৭ অক্টোবর শেষ হয়। আদালতে হাজির হয়ে তিনি সেদিন জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। শুনানি শেষে বিচারক ২১ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
