দিলীপ তালুকদারঃ লালখাঁন বাজারে ছাত্রলীগ নেতা দিদারুল ইসলাম দিদার খুনের এক সপ্তাহেও পুলিশ অন্ধকারে। হত্যাকান্ডের কোন ক্লু উদ্ধার করতে পারেনি। আতংক বিরাজ করছে এলাকায়। খুলশী থানায় স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল হাসনাত বেলালসহ ৩০ জনকে আসামী করে একটি মামলা হয়েছে।
পুলিশ বলছে, সামান্য একটি ঘটনা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় দিদারকে টার্গেট করা হয়। লালখাঁন বাজার এলাকার স্থানীয় জনগন জানান, দিদার খুব মেধাবী ছাত্র ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিল। মতিঝর্ণা এলাকায় সে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় তাকে খুন করা হয়।
পুলিশ মামলা হলেও আসামীদের গ্রেফতার করতে পারেনি। এলাকাবাসী বলছেন, ঘাতকদের গ্রেফতার করা না হলে আরো দূর্ঘটনা ঘটতে পারে।
