সিটি নিউজ ডেস্কঃঃ বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ আগ্রাবাদ শেখ মুজিব রোডে ব্যবসায়ীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে সরকারের উন্নয়ন পরিসংখ্যান তুলে ধরেছেন।
এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বিশ্বের অন্যান্য দেশগুলো এগিয়ে থাকলেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশকে অনেক উন্নত নতুন পদক্ষেপে নিয়ে গেছেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন, নৌ বাহিনীতে সাবমেরিন সংযুক্তি, মেট্টো রেল নির্মাণ, কর্ণফুলী ট্যানেল নির্মান, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রকল্পগুলোর মাধ্যমে দেশ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো এতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা যায় দেশের মানুষ তা কখনো ভাবতেই পারেনি। আগামী দিনে তরুণ প্রজন্ম প্রধানমন্ত্রীর এসব পদক্ষেপের কারণে দারুনভাবে উদ্বুদ্ধ হবে। এ সময় ব্যবসায়ীদের হাতে তিনি সরকারের পরিসংখ্যান সমৃদ্ধ পুথিকা তুলে দেন।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য ওয়াহিদ হাসান, শেখ নাছির আহমদ, ক্রীড়া সংগঠক পলাশ খাস্তগীর, আশরাফুল গণি, নগর ছাত্রলীগ সহ সভাপতি নাজমুল হাসান রুমি, যুবনেতা জহির উদ্দিন সুমন, রহিম দাদ খান বাদশা, মঞ্জুরুল আলম রিমু, আনিসুর রহমান মামুন, ইয়াছিন ভূইয়া, আবু বক্কর ছিদ্দিক পলাশ, হাজী মো: নুরুজ্জামান, বাবলু দাশ, ওমর গণি মানিক, রাজিবুল ইসলাম রাজীব, রাতুল কিবরিয়া, সাজু দাশ, রাজীব দেব, মিজানুর রহমান অন্তু, আশরাফুল আলম সিদ্দিকী, বন্ধন সেন, আশিক ইলাহী, মো: রকি, মোশারফ হোসেন ছোটন, আবদুল মাবুদ সুমন, মো: সুমন, মো: সোহেল, রাকিবুল ইসলাম, মো: রাজু, ইয়াসিনুল কবির, মো: সাফায়েত প্রমুখ।
তিনি আজ রবিবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রাম-১০ আসনের জন্য নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
