চন্দনাইশ হাফেজ ভান্ডার দরবার শরীফে সালনা জলসা 

0

সিটি নিউজ, চন্দনাইশঃ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া হাফেজ ভান্ডার দরবার শরীফের কর্ণধার হযরত মাওঃ শাহছুফি ছৈয়দ ফজলুল হক (কঃ) এর ২৬তম বার্ষিক ওরশ উপলক্ষে হাফেজ নগর দরবার শরীফ রহমানিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

রবিবার দরবার শরীফ ময়দানে কালিপুর দরবার শরীফের পীরে কামেল মাও: জগলুল ইসলামের সভাপতিত্বে শাহজাদা তাকরিমুল হক ও এরফানুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। উদ্বোধক ছিলেন, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কৃষি বিষয়ক উপ সম্পাদক মীর মুহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও: সোলাইমান ফারুকী, কাঞ্চনগর রহমানিয়া দরবার শরীফের শাহজাদা গোলাম মওলা চৌধুরী, শাহজাদা গোলাম রসূল চৌধুরী, শাহজাদা ছৈয়দ এএসএম এরশাদুল বারী, শাহাজাদা সৈয়দ শানজিদ আমিরী,

কুমিল্লা ঘিলাতলা দরবার শরীফের শাহাজাদা এসএম সামিউল আসরার, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান, যুবলীগ নেতা মুরশেদুল আলম, ফোরক আহমদ,জহিরুদ্দিন হিরু, মো. শফিউল্লাহ, চন্দনাইশ আওয়ামী ওলামা লীগের সহ-সভাপতি মাও: মোজহেরুল কাদের ফারুকী, প্রধান আলোচক ছিলেন, জামিরজুরি রজবিয়া আজিঃ সুন্নিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও: আহমদ হোসাইন আল কাদেরী, তকরীর করেন, অধ্যক্ষ মাওঃ মাহমুদুল হক, সুপার মাও: শামসুল আলম ছিদ্দিকী, মাও: নুরুল আবসার কাদেরী,

মাও: আবদুস সালাম নকশবন্দী, মাদরাসা সুপার এস এম মোজাম্মেল হোসাইন, হাফেজ কারী আলমগীল জোহাদী, মাওঃ সাইফুল্লাহ শাহজাদা ছৈয়দ তৌহিদুল আনোয়ার, শাহজাদা শরিফুল আনোয়ার,শাহজাদা ডাঃশফিউল আনোয়ার, মো. বোরহান উদ্দিন রানা প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যানে মুনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন পীর ছৈয়দ মাওঃ মুহাম্মদ শহিদুল আনোয়ার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.