চন্দনাইশ বরকলে মাস্টার মুহাম্মদ আবুল হোসেন’র ইন্তেকালে শোক

0

সিটি নিউজ ডেস্ক : চন্দনাইশ বরকল ছালামতিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা সিনিয়র শিক্ষক, পূর্ব কানাইমাদারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মাস্টার মুহাম্মদ আবুল হোসেন গত ২৩ নভেম্বর শুক্রবার রাত ১০.৩০ মিনিটে চন্দনাইশ কানাইমাদারী ছদুর বাড়ী নিজ বাসস্থানে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। ইন্তেকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৪ ছেলে ৩ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, প্রাশিপ’র প্রধান উপদেষ্টা ও পৃষ্টপোষক মোহাম্মদ আবুল ফয়েজ, প্রাশিপ সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী, সেক্রেটারি মাওলানা ফেরদৌসুল আলম খান আলকাদেরী, সাংগঠনিক সম্পাদক জিএম শাহাদত হোছাইন মানিক, বরকল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবীবুর রহমান, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, বরকল ছালামতিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ শওকত হোসেন ফিরোজ, কানাইমাদারী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজনীতিবীদ মুহাম্মদ মুরিদুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহের মিয়া, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মনসুরুল আলম, যুবসেনা নেতা মুহাম্মদ মামুন উদ্দীন সিদ্দিকী, ছাত্রসেনা নেতা মুহাম্মদ ওসমান শাহাদাত প্রমুখ। আজ শনিবার ২৪ নভেম্বর বাদে জোহর পূর্ব কানাইমাদারী স্কুল মাঠে অধ্যক্ষ মাওলানা মনসুরুল আলমের ইমামতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.