‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপ অযৌক্তিক’

0

সিটিনিউজবিডি : বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর ভ্যাট আরোপ যৌক্তিন নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি সরকারের সমালোচনা করে বলেন, অর্থ মন্ত্রীর দুর্দর্শিতার অভাবের কারণে এ ধরণের সিদ্ধান্ত এসেছে। ভ্যাট প্রদান করে সেবা গ্রহণকারী, দানকারী নয়।

শনিবার সকালে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় নগরীর ৪১ ওয়ার্ড ও ১৫ থানা কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে আমীর খসরু বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল অনিয়মের কারণে আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে অর্থ মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছে। তাঁর এ বক্তব্য শিক্ষক সমাজের উপর কালিমা লেপন করেছে।

অব্যস্থাপনা ও দুর্নীতির কারণে রাষ্ট্রীয় কোষাগার ব্যাংক, শেয়ার মার্কেটগুলো ধ্বংস হয়ে যাচ্ছে অভিযোগ করে আমীর খসরু বলেন, দেশের অর্থনীতির চরম অবনতি হচ্ছে। দেশের সর্বক্ষেত্রে লুটপাটের রাজত্ব চলছে। এই লুটপাট বন্ধ না হলে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে।

বিএনপির চেয়ারপার্সন দলকে তৃণমূল থেকে সুসংগঠিত করতে নির্দেশ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, সকল ভেদাবেদ ভুলে দলের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের প্রতিটি সিদ্ধান্তে সকল নেতাকর্মীদের শ্রদ্ধা দেখাতে হতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার দলকে তৃণমূল থেকে প্রতিটি ইউনিট, ওয়ার্ড এবং থানা কমিটি গঠন ও সুসংগঠিত করার জন্য নির্দেশ দিয়েছেন। অচীরেই মহানগরের প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানাকে সুসংগঠিত করার কার্যক্রম হাতে নেব।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান বলেন, স্বৈরাচার এই অবৈধ সরকারের হাত থেকে কারও নিস্তার নেই। এত অত্যাচার, নির্যাতন-নিপীড়নের মাধ্যমেও বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। তাই আগামী দিনে দলকে সুসংগঠিত করার শপথ নিতে হবে সকল নেতাকর্মীদের।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.