কাদেরের অবস্থা সঙ্কটাপন্ন-দেশবাসীর দোয়া কামনা

0

সিটি নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা ‘সঙ্কটাপন্ন’ বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওবায়দুল কাদেরের জন্য দোয়া কামনা করা হয়েছে। তিনি হার্টের সমস্যায় ভূগছেন।

আজ রবিবার (৩ মার্চ) দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) প্রো-ভিসি অধ্যাপক শহীদুল্লাহ সিকদার ও কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তারা বলেন, ওবায়দুল কাদেরের অবস্থা সঙ্কটাপন্ন। তার স্বাস্থ্যের অবস্থা খুব একটা ভাল নয়। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এর আগে ভোরে বুকে ব্যথা অনুভবের পর শ্বাস নিতে কষ্ট হলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

পরে সেখানে তার এনজিওগ্রাম করা হলে হার্টে চারটি চেম্বার ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে একটিতে আমেরিকান সেনারজি কোম্পানির একটি রিং পরিয়ে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেয়া হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাছের টিপু পরিবর্তন ডটকমকে জানান, ফজরের নামায শেষে হঠাৎ করেই ওবায়দুল কাদেরের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া হয়।

ওবায়দুল কাদেরের চিকিৎসা সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, অসুস্থতার খবরে সকাল থেকে বিএসএমএমইউ হাসপাতালে আওয়ামী লীগের নেতাকর্মী ভিড় করছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল সাড়ে ৩টার দিকে তাকে দেখতে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন ওবায়দুল কাদেরকে। ইতোমধ্যে হাসপাতালে এসে দেখে গেছেন, ঢাকা উত্তর মেয়র আতিকুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপনসহ সিনিয়র নেতারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.