বরমা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

0

চন্দনাইশ,সিটি নিউজ :  চন্দনাইশের বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ে ২ মার্চ শনিবার নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভবন উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।

এসএমসি সভাপতি আলহাজ্ব শহিদুল আজম কাজমী সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী, বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবিব, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান ফারুক, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ টিপু চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় নেতা মীর মোহাম্মদ মহিউদ্দিন, বরমা ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আবু জাফর, এসএমসি সদস্য আনোয়ার ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন তালুকদার, মোজাম্মেল হক তালুকদার। এতে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম।

এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উলে­খ্য, সৌদি আরবের দাতা সংস্থা “ফায়েল খায়ের” এর অর্থায়নে ৬ কোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট স্কুল কাম ঘূর্ণি আশ্রয় কেন্দ্র ভবনটি সম্প্রতি নির্মিত হয়।

প্রধান অতিথি নজরুল ইসলাম এমপি বলেন, মানসম্মত শিক্ষা জাতিকে এগিয়ে নিয়ে যাবে। ছাত্র-ছাত্রীদের অবশ্যই কালোপযোগী জ্ঞান অর্জন করতে হবে। নিজেদের মানবসম্পদ ও পিতৃভূমিকে উন্নত জাতি গড়তে প্রকৃত জ্ঞানী-গুণী হওয়ার জন্য শিক্ষার্থীদের আগ্রহী হতে হবে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, তাঁরই সুযোগ্য কন্যা আলোকিত, শিক্ষিত, স্বনির্ভর ও উন্নত জাতি গড়তে কাজ করছেন। অচিরেই উন্নত জাতিতে পরিণত হবে বাংলাদেশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.