চট্রগ্রামে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার জালালাবাদ এলাকায় পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। এতে পারভিন আক্তার (৩০) এবং তার মেয়ে সাথী আক্তার (৫) দু’জনেরই মৃত্যু হয়।

নগর পুলিশের উপ-কমিশনার (ডিসি-উত্তর) পরিতোষ ঘোষ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, জালালবাদ নাছিরঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে নির্মিত একটি ঘরের উপর সকালে পাহাড় ধসে পড়েছে। এসময় পারভিন আক্তার রান্না করছিলেন। পাশে তার মেয়ে ছিলেন। মাটিচাপা পড়ে দু’জনই ঘটনাস্থলে মারা গেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে বলে ডিসি পরিতোষ ঘোষ জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.