কামরুল ইসলাম দুলু : মধ্য রাতে বিদ্যুতের খুঁটিতে উঠে জীবিত নামতে পারেনি ইলেকট্রিক মিস্ত্রি মো. আব্দুল আজিজ (৪৫)। চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার মধ্যম রামপুর ফকির গলিতে গতকাল রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দরা জানান, রাতে বিদ্যুতের ক্রুটি সারতে মিস্ত্রি আব্দুল আজিজ ফকির গলি’র জাহাঙ্গীর সওদাগরের বাড়ীর সামনে একটি বিদ্যুতের খুটিঁতে উঠে মেরামত করার সময় হঠাৎ বিদ্যুস্পষ্ট হয়ে সে দীর্ঘক্ষণ বৈদ্যুতিক তারে ঝুলতে থাকে। রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। নিহত আজিজ একই এলাকার মো. মফিজের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, গতকাল রাত একটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট একজনকে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।
