আজকের বাংলাশের দিকে সবাই বিস্ময় হয়ে চেয়ে আছেঃ বাণিজ্যমন্ত্রী

0

সিটি নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, আজকের বাংলাশের দিকে সবাই বিস্ময় হয়ে চেয়ে আছে। আমি মন্ত্রী হওয়ার পর প্রায় ২৫-৩০টি দেশ সফর করেছি। সবাই আমাকে একটাই প্রশ্ন করেছে যে, তোমাদের প্রধানমন্ত্রীর হাতে কি জাদুর চেরাগ আছে কিনা। আমি বলেছি, আমরা চেষ্টা করছি। উনি নেতৃত্ব দিচ্ছেন। তার হাতে ভালোবাসার চেরাগ আর স্বপ্ন আছে। তাইতো আজ বাংলাদেশ বাণিজ্যসহ সবদিকে এগিয়ে যাচ্ছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, আমরা ২০২১ সালের মধ্যে ৬০ মিলিয়ন মার্কিন ডলার করার জন্য টার্গেট নির্ধারণ করেছি। সেই বছরটি আমাদের জন্য একটি মাইল ফলক। বছরটিতে আমরা স্বাধীনতার ৫০ বছর উদযাপন করব। আশা করছি ওই বছরই সেই টার্গেট পূর্ণ করতে পারব।

আজ রবিবার (২৭ অক্টোবর) নগরীর আউটার স্টেডিয়ামে ৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গত বছর আমাদের ৪৬ মিলিয়ন মার্কিন ডলার টাকার পণ্য বিদেশে রপ্তানি করেছি। এর মধ্যে ৩৪ মিলিয়ন মার্কিন ডলার এসেছে শুধুমাত্র রেডিমেড গার্মেন্টসimageথেকে।

‘জিডিপি বৃদ্ধির ধারায় বাংলাদেশ এখন পৃথিবীর প্রথম। যেটি এখন বিস্ময় হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি করতে সক্ষম হয়েছেন। তিনি বঙ্গবন্ধর স্বপ্নের বাস্তবায়নের জন্য ঘুমকে হারাম করে দিয়েছে। তিনি প্রতিদিন ১৪-১৫ ঘন্টা কাজ করছেন। গত তিন মাস আগে আমাকে বলেছেন, আমি কতদিন বাঁচবো জানিনা। তবে আমি আরও ২ ঘন্টা বেশি কাজ করব।’

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মেলা কমিটির আহ্বায়ক আমিনুজ্জামান ভূঞা, মেট্রোপলিটন চেম্বাররের সহ-সভাপতি এ এম মাহবুব চৌধুরী ও আব্দুস সালাম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.