সন্দ্বীপে সাঁড়াশি অভিযানে বিপুল অস্ত্রসহ আটক ৩

0

সিটিনিউজবিডি : চট্রগ্রামের সন্দ্বীপে ঈদুল আজহার আগে গরুর বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দু’জন খুনের পর সন্দ্বীপে সাঁড়াশি অভিযান শুরু করেছে র‌্যাব। এ পর্যন্ত র‌্যাব বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ তিনজনকে আটক করেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৬টায় উপজেলার হারামিয়া ইউনিয়নের সেনেরহাট গ্রামসহ আশপাশের এলাকা ঘেরাও করে সাঁড়াশি অভিযান শুরু করে র‌্যাব। অভিযান এখনও অব্যাহত আছে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লে.কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, গত ২১ সেপ্টেম্বর গরুর বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দু’জন খুন হয়েছিল। আমাদের কাছে তথ্য ছিল সন্দ্বীপে পরষ্পর বিবদমান কয়েকটি সন্ত্রাসী গ্রুপ মাথাচাড়া দিয়ে উঠেছে। সন্ত্রাসীদের দমনে আমরা অভিযান শুরু করেছি।অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। এখনও পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তিনজনকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.