চন্দনাইশ প্রতিনিধিঃ উপজেলার দোহাজারী দেওয়ানহাট মোড়ে পদ্ম পুকুর পাড়ে বাবুর্চি জাগির হোসেনের বাড়ীতে আগুন ধরে ৫’টি বসত ঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়। আগুন নিবাতে গিয়ে ৪ জন আহত হয়।
এতে সকল এই পরিবারের ১০ লক্ষাধীক টাকার ক্ষতি সাধান হয়।
গতকাল ৪ মার্চ রাত ২টার সময় উপজেলার দোহাজারী পৌরসভা সদরে দেওয়ানহাট পদ্ম পুকুর পাড় এলাকার বাবুর্চি জাগির হোসেনের ঘরে আগুনের সুত্রপাত হয়ে জাগির হোসেন, বাচা মিয়া, বাবু মিয়া, মনির আহমদ, মনসুর বসত ঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয় এতে এই সকল পরিবারের নগদ টাকা, স্বর্ণ অলংকার, আসবাবপত্র, মূল্যবান কাপড়চুপড়, দলিল পুড়ে ১০ লক্ষাধীক ক্ষতিকসাধন হয়।
আগুেেনর খবর পেয়ে স্থানীয় লোকজন, চন্দনাইশ ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিভাবে গিয়ে একই এলাকার এমদাদ হোসন, মো জাফর, আহমেদ উল্লাহ মো, হান্নান, আহত হয়। আহতদেরকে দোহাজারি পৌর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
চন্দনাইশ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রাকিবুল হাসান জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৫টি বসত ঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়।
