চুয়েট ভিসি’র সাথে অফিসার্স এসোসিয়েশনের মতবিনিময়

0

সিটি নিউজঃ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়ের সাথে চুয়েট অফিসার্স এসোসিয়েশনের এক মতবিনিময় সভা করেছেন।

আজ ৫ মার্চ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইউছুপসহ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় চুয়েটের চলমান অগ্রযাত্রায় অফিসার্স এসোসিয়েশনের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান। এ সময় অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.