বিশ্বের ১৯৫টি রাষ্ট্র একসাথে মুজিববর্ষ পালন করতে যাচ্ছেঃ এমপি নজরুল
চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ২০২০ সাল আমাদের জন্য একটি ইতিহাসের অধ্যায়। আজকের প্রজন্ম যে ইতিহাস রচনা করে যাচ্ছে তা আগামী প্রজন্ম বঙ্গবন্ধুকে স্মরণ করে আগামীদিনের পরিকল্পনা সৃষ্টি করবে।
তিনি বলেন, বাংলাদেশের সাথে বিশ্বের ১৯৫টি রাষ্ট্র একসাথে মুজিববর্ষ পালন করতে যাচ্ছে। তাই আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ব্যাপক কর্মসূচীর মাধ্যমে মুজিববর্ষকে স্মরণীয় ও বরণীয় করে রাখতে প্রশাসনকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্র প্রদানরা দেশে আসবেন। তাদের নিরাপত্তার জন্য দলমত নির্বিশেষে সবাইকে সতর্ক হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ভিডিও কনফারেন্স হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী, জাতীয় শিশু দিবস, গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, সহকারী কমিশনার (ভুমি) নিবেদিতা চাকমা, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, পৌরসভা আ’লীগের আহবাযক এম. কায়সার উদ্দীন চৌধুরী, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শাহিন হাসান চৌধুরী,
উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ উদ্দীন, দোহাজারী রেঞ্জার জসিম উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা, মীর ইমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর সানজিদা জাফর পপি, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, আনসার ভিডিপি কর্মকর্তা লাকী বড়ুয়া, সমবায় কর্মকর্তা দিদারুল আলম, পিপিএস’র নির্বাহী পরিচালক নুরুল হক, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, সহ-সভাপতি আবু তালেব আনসারী, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম, প্রধান শিক্ষক যথাক্রমে নুর মোহাম্মদ, বিষ্ণু যশা চক্রবর্ত্তী, সহকারি প্রধান শিক্ষক মো. আবু ইউসুফ, স্কাউট সম্পাদক আবুল বশর প্রমুখ।
সভায় জন প্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, সরকারি সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তবে ইউনিয়ন পর্যায়ের মাত্র ১ জন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তাছাড়া ইসলামিক ফাউন্ডেশন উপজেলার সুপার ভাইজার মাও. গোলাম কিবরিয়া দেড়টার সময় সভায় উপস্থিত হলে স্থানীয় সংসদ সদস্য তাকে সময় মতো না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি।
সভায় সর্ব সম্মতিক্রমে মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ র্যালী, শিশু সমাবেশ, শিশু স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে সচেতনতা, খেলাধুলা প্রতিযোগিতা, রচনা, কবিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। তাছাড়া বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনের উপর চিত্রাংন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সে সাথে চন্দনাইশ সদরে বঙ্গবন্ধুর মুরাল নির্মাণ করে উদ্বোধন করা হবে। তাছাড়া কৃষি বিভাগের পক্ষ থেকে বরকল ইউনিয়নে দিনব্যাপী কৃষি মেলা, মহিলা বিষয়ক কার্যালয়ের পক্ষ থেকে ১৬, ১৭, ১৮ মার্চ নারী উন্নয়ন মেলা, বনবিভাগের পক্ষ থেকে ধোপাছড়ি অভয়ারণ্য উম্মুক্ত করে দেয়া হবে।
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গণহত্যার চিত্র প্রদর্শনী, প্রমাণ্যচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, আলোচনা সভা, রাতে দোহাজারী জামিজুরী বধ্যভুমিতে আলোক প্রজ্জলন করা হবে। ২৬ মার্চ ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
