চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলা ও ওয়ারেন্টমূলে ৬জনকে আটক করেছে।
আজ রবিবার (২৯ মার্চ) থানা পুলিশ নিয়মিত মারামারি মামলায় জামিজুরীর মুজিবুর রহমানের ছেলে মো আরমান (১৯), হারুনুর রশিদের ছেলে মো. করিম (২১), দোহাজারী আবদুল জব্বারের ছেলে মারুফ হাসান (২০), গ্রেপ্তারী পরোয়ানামূলে উত্তর হাশিমপুর আবদুর সবুর মিয়ার ছেলে শওকত আলম (৩১ কে আটক করে। গ্রেপ্তারকৃতদের গতকাল ২৯ মার্চ আদালতে প্রেরণ করে পুলিশ।
অপরদিকে গত ২৮ মার্চ ভোর রাতে পুলিশ উপজেলার পশ্চিম এলাহাবাদ এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামী সিরাজুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম ইমন (১৯) ও পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়ার মোহাম্মদ মুছার ছেলে ফরহাদ চৌধুরী ইমন (২২)কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
