করোনায় চট্টগ্রামে আবর্তন গোষ্ঠী’র ইফতার সামগ্রী বিতরণ

0

সিটি নিউজ ডেস্ক :  চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাস্থ উত্তর নালাপাড়ার ঐতিহ্যবাহী আবর্তন গোষ্ঠী’র উদ্যোগে মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

গত শনিবার সংগঠনের সভাপতি জহির আহমদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক জনাব মো: শহিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়-২ এর সমাজকর্মী বাবু সুজিত কুমার নাথ, সহ-সভাপতি তমিজুর রহমান, আবু আহমদ, ক্রিকেট একাডেমি’র চেয়ারম্যান আব্দুর নুর, সম্মানিত উপদেষ্টা মুজিবুর রহমান, কাজী আতিকুর রহমান মিন্টি, কামরুল আলম শামীম, শওকত হোসেন বাবুল, মোঃ নাছের, আমিনুর রহমান মনু, শাখাওয়াত হোসেন আরিফ,কার্যকরী সদস্য মহসিন সাজু,আব্দুর রশিদ,জাহেদ আহমদ চৌধুরী,সাহেদ মাহমুদ রুবেল, কোষাধ্যক্ষ জুলফিকার আলী মুন্না, রাশেদুল হাসান, মোঃ নিজাম, এরফান মিয়া, পারভেজ রহমান জনি, মোঃ হারুন,শফিক ওয়াহেদ রনি, মামুনুর রহমান, মোঃ ইব্রাহিম,সাহেদ, মোঃ মোকাররম,আতিকুর রহমান তারেক, আরজু,জুয়েল, অনিত, আদর, মোঃ আকবর, নুর আলম ,বাচা, নান্নু, সুমন, তানভীর আহমদ চৌধুরী সহ প্রমূখ।

প্রধান অতিথি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাসের এই মহামারী প্রাদুর্ভাব থেকে দেশ ও জাতিকে রক্ষা করেতে এই ধরনের সামাজিক সংগঠনগুলোকে সকল শ্রেণির জনগণের পাশে দাড়ানোর এটাই মোক্ষম সময়।

তিনি আরো বলেন ছোট্ট/বৃহৎ আকারে এলাকার অসহায় মানুষের পাশে কিছুদিন পর পর এভাবে প্রয়োজনিয় ভোগ্য পণ্য বিতরণ করলে এলাকার কোনো লোক না খেয়ে থাকবে না এবং আবর্তন গোষ্ঠী’র পক্ষ হয়ে যারা এই মহৎ কাজে সহযোগিতা করেন তাদের ভুঁয়শী প্রশংসা করেন।
প্রায় ৩৫০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.