চন্দনাইশে সকল ধরণের মার্কেট বন্ধ ঘোষণা

0

 চন্দনাইশ প্রতিনিধিঃ সরকারিভাবে ঘোষণার পর গত ১০ মে চন্দনাইশে বিভিন্ন শপিং মলের ব্যবসায়ীরা পৃথক পৃথক বৈঠকে বসে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। ব্যবসায়ীরা করোনা ভাইরাস প্রতিরোধে এ পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন চন্দনাইশ সদর ব্যবসায়ী সমিতির সভাপতি আকতারুজ্জামান রবিউল।

তিনি বলেছেন, সরকার গত ১০ মে থেকে কিছু নিয়ম-কানুন উল্লেখ করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ব্যাপারে শৈতিল্যতা এনেছেন। ব্যবসায়ী সমিতির বৈঠকে নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি দেশ ও সমাজকে সুরক্ষিত রাখার লক্ষ্যে তারা এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তিনি বলেন, চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ কোটি কোটি টাকা মূলধন দিয়ে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাদের সে সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে চন্দনাইশের বিভিন্ন শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

একইভাবে খানঁহাট, দোহাজারী, বৈলতলী, রৌশনহাটসহ বিভিন্ন জায়গায় গড়ে উঠা শপিং মলগুলো পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী বলেছেন, চন্দনাইশে বিভিন্ন এলাকায় গড়ে উঠা শপিং মলের ব্যবসায়ীরা দোকানপাট গতকাল ১১ মে পর্যন্ত খুলে নাই।

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত শপিং মল বন্ধ রাখার ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। এ সিদ্ধান্ত ইতিবাচক বলে তিনি মনে করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.