চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ থানার দোহাজারী ফাঁড়ির পুলিশ ১ হাজার পিস ইয়াবাসহ মো. ফারুক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার (১২ মে) ভোর রাত ৩টার সময় দোহাজারী পৌরসভাস্থ কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের চাগাচর রাস্তার মাথা সংলগ্ন কবরস্থানের পূর্ব পার্শ্ব থেকে তাকে গ্রেফতার করে দোহাজারী তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পুলিশ এস আই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশদল।
গ্রেফতারকৃত মোঃ ফারুক (২৫), পিতা-আবু আহাম্মদ, মাতা-জাহেদা বেগম, সাং-পশ্চিম নতুন, বাহারছড়া, ২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার এর বাসিন্দা।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
