নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৫’শ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করে। শনিবার (২৭ জুন) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাগাচর রাস্তার মাথা এলাকায় ইয়াবা বিক্রির সময় চকরিয়া খুটাখালির মৃত ইদ্রিছ মিয়ার ছেলে মো. রুহুল প্রকাশ মন্নান (৪০), মনছুর আলমের স্ত্রী কামরুন নাহার (২৫), সামসুল আলমের স্ত্রী হামিদা বেগম (৩০) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
এ বিভাগের আরও খবর
