বিশেষ অভিযানে জামায়াতের ৭ কর্মীসহ ১৮২ গ্রেপ্তার

0

সিটিনিউজবিডি : চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের ৭ কর্মীসহ বিভিন্ন মামলার ১৮২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতভর জেলা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করেন বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান।

তিনি জানান, বিশেষ অভিযানে সাতকানিয়া থেকে জামায়াতের ৭ কর্মীসহ বিভিন্ন উপজেলা পরোয়ানাভূক্ত এবং নিয়মিত মামলার ১৮২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাঁশখালী উপজেলার উত্তর জলদি এলাকা থেকে ২১০ লিটার চোরাই মদ ও মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.