স্বপ্নযাত্রী ফাউন্ডেশন চন্দনাইশ শাখার অভিষেক সম্পন্ন

0

সিটি নিউজ ডেস্ক :  সি আর আই জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড-১৮ প্রাপ্ত বাংলাদেশের শীর্ষস্থানীয় মানবতাবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন’র নবগঠিত চন্দনাইশ শাখার অভিষেক অনুষ্ঠান ও ব্লাড ক্যাম্প বুথ -৪ উদ্ভোধন করা হয়।

স্বপ্নযাত্রী চন্দনাইশ শাখার অভিষেক উদযাপন কমিটির সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আবিদ বিন হারুন এবং আরফান আনিসের উপস্থাপনায় হাফেজ মো সেকান্দর ইসলামের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত আনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন কামাল হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আল হাসনাইন শিশু একাডেমীর সম্মানীত চেয়ারম্যান দিদারুল রশীদ কাজেমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার আতিকুল্লাহ খান, গাছবাড়ীয়া সরকারী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মিজানুর রহমান খান, সাংবাদিক গোলাম সরওয়ার,সহকারী প্রকোশলী ঢাকা মেট্রোরেল ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল আলম মুন্না, প্রচার সম্পাদক রিদুয়ান রিদয়, দপ্তর সম্পাদক মো হানিফ,মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি রুবেল মাহমুদ,রাঙামাটি শাখার সাধারণ সম্পাদক আহমেদ ইসতিয়াক আজাদ।

চট্টগ্রাম মহানগর,আনোয়ারা সহ অন্যন্য শাখার সদস্যবৃন্দ।অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরন করেন চন্দনাইশ শাখার সকল সদস্য-সদস্যা বৃন্দ।

নবগঠিত শাখার দায়িত্বশীল এবং সদস্যদের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোঃ রিদুয়ান রিদয়। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক মোঃ আবিদ বিন হারুন , শুভেচ্ছা বক্তব্য রাখেন চন্দনাইশ শাখার সমন্বয়ক আহমেদ ইসতিয়াক আজাদ,চন্দনাইশ শাখার লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন নব নির্বাচিত আহবায়ক রিয়াদ হোসেন মিজান, বিগত সালের গৃহীত কার্যক্রম সবার সামনে তুলে ধরেন রিদুয়ান মোস্তফা ছোটন ও উম্মে হাফছা জুহি ও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পেরে নিজের অনুভুতি প্রকাশ করেন প্রকৌশলী শহীদুল ইসলাম।

আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ বিভিন্ন দিকনির্দেশনামূলক এবং স্বপ্নযাত্রীর কার্যক্রমের প্রশংসা করে বক্তব্য রাখেন। সবশেষে কেক কেটে ব্লাড ক্যাম্প বুথ – ৪ এর শুভ উদ্ভোধন করেন।সভাপতি সাজ্জাদ হোসেন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.