জোয়ারের পানি আসছে না: বন্দর চেয়ারম্যানকে অভিনন্দন

0

জুবায়ের সিদ্দিকী, চট্রগ্রাম : চট্টগ্রাম মহানগরীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ। এর পার্শ্ববর্তী সিডিএ আবাসিকসহ পুরো এলাকায় দীর্ঘদিন ধরে জোয়ারের পানি ঢুকে পড়তো। এতে জলবদ্ধতার সৃষ্টি হতো সর্বত্র।

মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দুর্বিসহ হয়ে পড়ে। সমাজিক দায়বদ্ধতা থেকে এই সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মহেষখালের মুখে ২৫ কোটি টাকা ব্যয়ে সুইচ গেট নির্মাণের উদ্দোগ নিয়েছে। এর মধ্যে ২৭ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দলকে সুইচ গেটের নকশা করার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে অস্থায়ীভাবে একটি বাধ তৈরি করা হয়েছে।

১৬০ ফুট চওড়া খালটিতে ১০ ফুট চওড়া ও ২৫ ফুট উচ্চাতার বাধটি তৈরিতে বন্দরের খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা। বাঁধটি সাময়িক। মূল প্রকল্প হলো মহেষখালের মুখে সুইচ গেট নির্মাণ। এখন মহেষখালের বাঁধের সুফল পাচ্ছেন এলাকাবাসী। স্থানীয় জনগন বন্দর চেয়ারম্যানকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞকর্তা জানিয়েছেন।

…………জুয়েল

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.