চন্দনাইশে গণতন্ত্র দিবস পালিত

0

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে গণতন্ত্র দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার (৩০ ডিসেম্বর) সকালে গণতন্ত্র দিবস উপলক্ষে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা আ’লীগের উদ্যোগে আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়কগুলি পদক্ষিণ করে।

পরে এক আলোচনা সভা চন্দনাইশ সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর আ’লীগের আহবায়ক এম কায়ছার উদ্দিন চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।

এতে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলাম চৌধুরী, এসএম মোরশেদ চৌধুরী, মোজাফফর আহমদ চৌধুরী, আবদুল জলিল, ফারুক আলম মেহেদী, সুভাষ কান্তি বড়ুয়া, বেলাল উদ্দিন, আবুল কাশেম, মো. আইয়ুব, মহিলা আ’লীগ নেতা শাহীন আকতার, শিরিন আকতার, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, ফৌজুল আজিম, ফখরুল ইসলাম, মো. ইব্রাহিম, মুজলেম উদ্দিন, কাজী রুমি, গোপরানুল হাসিব, ছাত্রলীগ নেতা সম্রাট চৌধুরী প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.