চন্দনাইশে টপসয়েল কাটার সময় এস্কেভেটর ধ্বংস ও ট্রাক জব্দ
চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলায় ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি টপসয়েল কেটে বিক্রির দায়ে একটি এস্কেভেটর বিনষ্ট ও দুইটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত ২৯ ডিসেম্বর চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় ফসলি জমিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় একটি এস্কেভেটর বিনষ্ট ও দু’টি ট্রাক জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সংবাদ পেয়ে ফসলি জমি থেকে টপসয়েল কাটার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে না পারলেও টপসয়েল কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটরটি বিনষ্ট ও দুইটি ট্রাক জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা উপস্থিত ছিলেন।
