চট্রগ্রামের সিআরবিতে ধাওয়া পাল্টা ধাওয়া

0

সিটিনিউজবিডি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন ও যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর কোতোয়ালী থানার সিআরবি সাত রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে পুলিশ। দুই পক্ষ মারমুখী অবস্থান নেওয়ায় সিআরবি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকাল ১১টার দিকে সিআরবি এলাকায় মুখোমুখী অবস্থান নেয় লিমন গ্রুপ ও বাবর গ্রুপের নেতাকর্মীরা। দুপুর দেড়টার দিকে সিআরবি সাত রাস্তার মোড় এলাকায় সমাবেশ করে বাবর গ্রুপ। সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফাঁকা গুলি ছুঁড়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারপাস এলাকায় অবস্থান নিয়েছে সাইফুল আলম লিমন গ্রুপের নেতাকর্মীরা। সিআরবি সাত রাস্তার মোড় এলাকায় বাবর গ্রুপের ছেলেরা অবস্থান নিয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন বলেন,‘দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.