চট্রগ্রামে ১৩ প্রতিষ্ঠানকে বিএসটিআই’র মামলা

0

সিটিনিউজবিডি : চট্টগ্রামে ১৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন(বিএসটিআই)। সোমবার চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাগুলো দায়ের করেন বিএসটিআইয়ের সহকারি পরিচাক(মেট) প্রকৌশলী রেজাউল করিম।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের পরিচালক মো. সাইদুল ইসলাম জানান, নগরীর আগ্রাবাদ মোগলটুলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিএসটিআই। অভিযানে ১৩টি প্রতিষ্ঠানে ডিজিটাল ওজনযন্ত্রে ভেরিফিকেশন সনদ পাওয়া যায়নি। এটি দি স্ট্যান্ডার্ডস অব ওয়েটস অ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স ১৯৮২ এর বিভিন্ন ধারার সুস্পষ্ট লঙ্ঘন। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো-দি জয় জুয়েলার্স, শাহ আমানত কুলিং কর্নার, মেসার্স ইব্রাহিম কাঁচা মালের দোকান, দুলাল মিয়ার সবজি দোকান, আব্দুল আলিমের কাচা মালের দোকান, মেসার্স টুম্পা গোল্ড ফ্যাশন, মেসার্স আঁখি জুয়েলার্স, মেসার্স নাসির স্টোর, মেসার্স নিউ প্রিয়া জুয়েলার্স, মেসার্স নিউ মোতালেব স্টোর, মেসার্স বাচ্চু মিয়া স্টোর, মো. জাকিরের পেয়াজ ও আলুর দোকান ও মো. মনিরের সবজি দোকান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.