সিটি নিউজ ডেস্ক: আকবরশাহ থানার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ২৮টি মামলার আসামি
নুরে আলম প্রকাশ নুরুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সন্ত্রাসী নুরুকে গ্রেফতারের তথ্যটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
আকবরশাহ থানার পূর্ব ফিরোজশাহ এলাকার নুরে আলম প্রকাশ নুরুর বিরুদ্ধে ২৮টি মামলা ও অস্ত্র মামলায় সাজাও হয়েছে পুলিশের কাছে তথ্য রয়েছে। গ্রেফতার নুরে আলম প্রকাশ নুরু বিষয়ে শনিবার দুপুর ১২টায় সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) কার্যালয়ে ব্রিফিংয়ের আয়োজন করেছে পুলিশ। ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে সিএমপির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে।
নুরু আকবরশাহ থানাধীন এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সম্প্রতি নুরুকে গ্রেফতারে অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালায় নুরু বাহিনী। পরে অভিযানে নুরুর ১২ সহযোগীকে গ্রেফতার করতে পারলেও অধরা ছিল নুরু।
সিটি নিউজ/জিএস
