চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলার দোহাজারীতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী পিক-আপের ধাক্কায় জোবায়ের (১৩) নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পিক-আপের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় জোবায়েরকে দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
আহত জোবায়ের খাগরিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। সে খাগরিয়া ইউনিয়নের গনিপাড়া এলাকার আবুল বশরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আহত জোবায়েরের ভাই আবু জুনাইদ জানান, শনিবার সকালে দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকায় নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিল জোবায়ের। পাঠানীপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমূখী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী পিক-আপ জোবায়েরকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।
