‘বাণিজ্যিক রাজধানীকে বাদ দিয়ে সংবাদ পত্র কল্পনা করা অসম্ভব’

0

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যিক রাজধানীকে বাদ দিয়ে সংবাদ পত্র কল্পনা করা অসম্ভব বলে মনে করছেন জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার সম্পাদক-লায়ন মাহফুজুর রহমান।

গত ১২অক্টোবর সোমবার বিকেল৪টায় চট্রগ্রামে দৈনিক ভোরের সময় ব্যুরোর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

তিনি বলেন, ঢাকার পরেই বাংলাদেশের সর্বদিক থেকে বিশেষ বিবেচনায় আনতে হলে চট্রগ্রামকে অবশ্যই গুরুত্বপূর্ন হিসেবে বলতেই হবে । দেশের সিংহভাগ রাজস্ব-আয় এবং শিল্প বাণিজ্য-বন্দর,সমূদ্র-পার্বত্য অঞ্চল ও পর্যটন খাত নিয়ে ২য় রাজধানী স্বীকৃত পেলেও অনেক ক্ষেত্রেই চট্রলার অবদান কাঠ করার নহে । আর শিল্প-সংবাদপত্র ,সাংবাদিককতা-লেখক,সাহিত্যিক-কবিএবং সংস্কৃতি তেও চট্রগ্রাম পিছিয়ে নেই । তাই সংবাদপত্র-শিল্প স্থাপনেও বাণিজ্যিক রাজধানীকে বাদ রেখে কল্পনা করা অসম্ভব ।

চট্রগ্রাম ব্যুরো প্রধান মহিউদ্দিন মোঃ ইকবালের সভাপতিত্বে এবং মোঃ আজম খানের পরিচালানায়ে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পত্রিকার উপদেষ্টা-মিসেস সেতারা মাহফুজ সেতু, বিশিষ্ট সমাজ সেবী ওসংস্কৃতি সংগঠক লায়ন এম.শফিউল আলম, পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক-মোঃ কাজল,সি.আর ইউ’র সহ-সাংগঠনিক সম্পাদক- মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,লোহাগড়া প্রতিনিধি-মোঃ শহিদ,আনোয়ারা প্রতিনিধি-সেফাত,বোয়ালখালী প্রতিনিধি-সাইফুদ্দিন,চকরিয়া প্রতিনিধি-উত্তম পাল,নগর প্রতিনিধি-আর.কে .বাবলা মিয়া,সাংবাদিক-মোশারফ সহ স্থানীয় গণ মাধ্যমকর্মী ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ ।

পরে চট্রগ্রাম ব্যুরোর পক্ষ থেকে জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার সম্পাদক-লায়ন মাহফুজুর রহমান, পত্রিকার উপদেষ্টা-মিসেস সেতারা মাহফুজ সেতু, পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক-মোঃ কাজল কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
………….জুয়েল

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.