শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর, তাদের যথাযথ সম্মান দেওয়া উচিৎ-আনজুমান সেক্রেটারি
পশ্চিম চর-বরমা গাউছিয়া মাদ্রাসার ছালানা জলসা অনুষ্ঠিত
সি টি নিউজ ডেস্ক: আনজুমান-এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর। প্রত্যেক গার্ডিয়ান মহল ও শিক্ষাবিদদের উচিৎ শিক্ষকদের যথাযথ সম্মানসহকারে মূল্যায়ন করা।
গত ২৬ ফেব্রুয়ারি বিকালে আনজুমান ট্রাস্ট পরিচালনাধীন চন্দনাইশ উপজেলার পশ্চিম চর- বরমা গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসা ও হাজী মফজল-রওশন হেফজখানা-ইয়াতিমখানার ৪র্থ ছালানা জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শের আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম। হাজী মুহাম্মদ ফেরদৌস আলম ও মাওলানা মুহাম্মদ কমরুদ্দীন নূরীর পরিচালনায় প্রধান ওয়েজিন ছিলেন শায়খুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী। প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব পেয়ার মোহাম্মদ (কমিশনার)।
বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দীন সবুর, আলহাজ্ব মুহাম্মদ আবদুল্লাহ,মাস্টার মুহাম্মদ হাবিব উল্লাহ, মাওলানা মুহাম্মদ আবদুল গফুর খান,জি.এম শাহাদত হোছাইন মানিক,সাংবাদিক গোলাম সরোয়ার। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জাবেদ মুহাম্মদ গউচ মিল্টন। উপস্থিত ছিলেন, মুহাম্মদ মঈন উদ্দীন রুপন, মাওলানা ক্বারী ফেরদৌসুল আলম খান আলকাদেরী, মুহাম্মদ মামুন উদ্দীন সিদ্দিকী, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মাওলানা শওকত আলী,মাওলানা সিরাজ উদ্দীন আলকাদেরী,মাওলানা সাইফুদ্দীন আলকাদেরী,মুহাম্মদ ফরিদুল আলম তৌহিদ,আবুল কালাম আজাদ,আবদুল মান্নান চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইন্জি নাজিম উদ্দীন, নাছির উদ্দীন চৌধুরী, আবদুল মতিন,মুহাম্মদ আলী আক্কাস, শহিদুল আলম জনি,জসিম উদ্দীন সাগর, কেএএম রাশেদ, মো: ওসমান গণি,শাহ আলম মেম্বার, মফিজুল কবির চৌধুরী,মো: আনিস মেম্বার, কাজী জাগের হোছাইন,মাওলানা মাহবুবুল আলম,হাফেজ মুহাম্মদ আলাউদ্দীন,মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
সিটি নিউজ / এসআরএস
