শাহ আমানত বিমানবন্দর থেকে ৪০ ভরি স্বর্ণ উদ্ধার

0

সিটিনিউজবিডি : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৪০ ভরি স্বর্ণ (৪টি বার) উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে শারজাহ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা যাত্রী তৌহিদুল আলমের ব্যাগ তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় বলে কাস্টমস সূত্র জানায়।

এ সময় তৌহিদুল আলমকে ছেড়ে দেওয়া হলেও তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। তার বাড়ি সাতকানিয়া উপজেলায় বলে জানান শুল্ক অধিদফতরের সহকারী পরিচালক প্রণয় চক্রবর্ত্তী।

তিনি জানান, এদিন সকালে বিমান থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর শারজাহ ফেরত যাত্রী তৌহিদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় চারটি সোনার বার পাওয়া যায়।

তিনি বলেন, ‘উদ্ধার হওয়া ৪০ ভরি ওজনের স্বর্ণের বর্তমান বাজারদর প্রায় ২৩ লাখ টাকা।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.