বোয়ালখালীর খিতাপচর খাজা মঈন উদ্দিন চিশতির ওরশ আগামী শুক্রবার
বোয়ালখালী প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্নিক সাধক, খাজায়ে খাজেগান হযরত খাজা মঈন উদ্দিন চিশতি সনজিরি আজমিরী (র.) ও বিশ্বঅলী শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) স্মরণে ফাতেহা শরীফ আগামীকাল ১২ মার্চ বোয়ালখালীর খিতাপচর আদুঁ খা বাড়ী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে, খতমে কোরআন, শিক্ষা সামগ্রী বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, মিলাদ মাহফিল, আলোচনা সভা, চেমা মাহফিল ও তবারুক বিতরণ। অনুষ্ঠানের উদ্বোধক থাকবেন মাদরাসা-ই শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.) প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবুল মনছুর।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্ত্বে প্রধান অতিথি থাকবেন ৫নং সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন, সমাজসেবক শেখ মোহাম্মদ দিদার তৈয়র, সংগঠনের উপদেষ্ঠা সমাজসেবক মোহাম্মদ মোশররফ হোসেন।
দ্বিতীয় অধিবেশনের প্রধান অতিথি থাকবেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী, প্রধান বক্তা থাকবেন সাতগাছিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা আবুল ফজল মোহাম্মদ সাইফুল্লাহ সুলতানপুরী(ম.)। বিশেষ বক্তা থাকবেন খিতাপচর রহমানিয়া দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি সৈয়দ আসহাব উদ্দিন খিতাপচরী (ম.), আদুঁ খা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী আকবর আলকাদেরী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বোয়ালখালী খিতাপচর ৬নং ওয়ার্ড শাখার উপদেষ্ঠা মোহাম্মদ আবুল কালাম, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বোয়ালখালীর সাংগঠনিক সমন্বয়ক মো. আবদুল আজিজ ভাণ্ডারী, মো. জামাল উদ্দিন, মোহাম্মদ শাহীনুর আলম, মোহাম্মদ সালাউদ্দীন রুমি।
উক্ত অনুষ্ঠানে পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম ও বুজুর্গ দ্বীন তশরীপ আনবেন। উক্ত অনুষ্ঠানে সকল আশেক-ভক্তবৃন্দদের উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি মো. জালাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মঞ্জু আহবান জানিয়েছেন।
সিটি নিউজ / এসআরএস
