মাস্ক বিতরণ ও ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

চন্দনাইশ বদি ভান্ডার দরবারের ৫১তম ওরশ শরীফ সম্পন্ন

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে গাউছে জামান সুলতানুল আউলিয়া শাহছুফি হযরত মৌলানা স্যৈয়দ বদিউল আলম শাহ (রহ.) সুলতানপুরী প্রকাশ (ইমাম ছাহেব) বদি ভান্ডার দরবারে মহান ১১ই ফাল্গুন সোমবার ২৫ ফেব্রুয়ারি ৫১তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে। গাউছিয়া রহমানিয়া ফয়জিয়া বদিয়া খেদমত কমিটির আনোয়ারা-কর্ণফুলী বড় উঠান শাখার উদ্যোগে এলাকায় একই দিনে মহান এ আধ্যাত্মিক আউলিয়ার ওরশ শরীফ উদযাপন হয়েছে।

বদি ভান্ডার ওরশ উদযাপন কমিটি ও বদি ভান্ডার ফাউন্ডেশনের উদ্যোগে ওরশ শরীফে গৃহীত কর্মসূচীর মধ্যে প্রতি বছরের মতো বাদে ফজর মাজারে গিলাফ চড়ানো, খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, দুস্তদের মাঝে চাল বিতরণ, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন চন্দনাইশ শাখা কর্তৃক ডায়াবেটিস চেক আপ ও ফ্রি ব্লাড গ্রুপ নির্নয়, ফ্রি চিকিৎসা ক্যাম্প, মিলাদ মাহফিল, জিকির ও ছেমা মাহফিল, আখেরী মুনাজাত. তবারুক বিতরণ করা হয়।

বদি ভান্ডার ইমাম ছাহেব কেবলার ৫১তম পবিত্র বার্ষিক ওরশ শরীফে তশরিফ আনেন পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা শাহসূফি সৈয়্যদ আবুল মাকছুম মোহাম্মদ মো’তাছিম বিল্লাহ (সম্পদ) সুলতানপুরী (মাঃ জিঃ আঃ) সাহেব, হাফেজ নগর দরবার শরীফের পীরজাদা মাওলানা ছৈয়দ মুহাম্মদ জোনাইদুল আনোয়ার (মা:জি:আ) হাফেজ নগরী, সাতগাছিয়া দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরী (মাঃ) শাহাজাদা,মোহাম্মদ জাহাঙ্গীর মাইজভান্ডারী। সর্বশেষ হযরত শাহাজাদা মোহাম্মদ গোলাম সরওয়ার আল মাইজভান্ডারী দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন চন্দনাইশ শাখা

বদি ভান্ডার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাজাদা গোলাম সরওয়ার’র পরিচালনায় মহাসমারোহে ওরশ উদযাপন কমিটির পক্ষে সার্বিক সহযোগিতায় ছিলেন বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, খন্দকারপাড়া জামে মসজিদের মতোয়াল্লী আলহাজ্ব জফরুল আলম, বিশিষ্ট সমাজ সেবক সার্জেন্ট মোহাম্মদ হারুনুর রশিদ, বরকল ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা সোলেয়মান খান, কলামিস্ট মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশিষ্ঠ সমাজ সেবক আলহাজ্ব দিদারুর রশীদ কাজেমী, জাবেদ হোসেন চৌধুরী টিপু, তরুণ সংগঠক আরফাত রহমান রাশেদ, বিশিষ্ঠ ব্যবসায়ী মো: ছাদেক, খন্দকার রাশেদুল ইসলাম রাশেদ, সাখাওয়াত ইসলাম সুমন, হাফেজ মো: আনিসুর রহমান, ক্বারী মওলানা মোহাম্মদ আকবর। সার্বিক দায়িত্ব পালন করেছেন সংগঠক আবিদ বিন হারুন তারেক,মোহাম্মদ রফিক,জিল্লুর রহমান রোমেল, রিয়াদ, সাইদ, বাবু, রিদুওয়ান মোস্তাফা ছোটন, আরাফাত,রাশেদ ও কমিটির অন্যান্য সদস্যরা ।

ছেমা ও জিকির মাহফিল
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.