জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কর্মসূচী

0

সিটি নিউজঃ চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল ১৭ মার্চ বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে-সূর্যোদয়ের সাথে সাথে জেলা শিল্পকলা একাডেমিতে ৩১ বার তোপধ্বনি, সুবিধাজনক সময়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা ও ৭ মার্চের ভাষণের উপর প্রতিযোগিতা, জেলা শিল্পকলা ও শিশু একাডেমিতে চিত্রাঙ্কন, হাতের লেখা, নৃত্য ও বঙ্গবন্ধুকে নিয়ে গানের প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে মিলাদ মাহফিল, দোয়া ও প্রার্থনা অনুষ্ঠান, শিশু সদন, শিশু পরিবার, ও শিশু বিকাশ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন।

সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, পায়রা ও ফেস্টুন উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন, সকাল ১০টায় সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর উপর বিভিন্ন পুস্তক ও ছবি প্রদর্শন। এছাড়া সন্ধ্যা থেকে আলোকসজ্জা ও সন্ধ্যা ৭টায় এম এ আজিজ স্টেডিয়ামে ফায়ার ওয়ার্কস ও আতশবাজি ফাটানো হবে।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর ও জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.